বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ০৮ | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক ইয়াবাসহ গ্রেপ্তার তরুণী অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বিষপানে মৃত্যু ‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে স্বামীকে দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার পুজোর উপহার পদ্মার ইলিশ না পেয়ে হতাশ কলকাতাবাসী ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কুমিল্লার তরুণীর টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২ আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ ‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ অক্টোবর ০৭, ০৪:৪৮ অপরাহ্ন
পুজোর উপহার পদ্মার ইলিশ না পেয়ে হতাশ কলকাতাবাসী
পুজোর উপহার পদ্মার ইলিশ না পেয়ে হতাশ কলকাতাবাসী

বাঙালির রসনায় পদ্মার ইলিশের বিশেষ কদর রয়েছে। তবে এবার দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে নতুন করে ইলিশ রপ্তানির অনুমতি না পাওয়ায় পশ্চিমবঙ্গের বাঙালিদের পদ্মার ইলিশ খাওয়ার সুযোগ নাও হতে পারে। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের মাছ আমদানিকারক ও ব্যবসায়ীরা। ইতিহাসপড়ুন

২০১২ সালে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর দীর্ঘ সময় ভারতসহ বিদেশে ইলিশ পাঠানো বন্ধ ছিল। পরবর্তীতে কয়েক বছরের প্রচেষ্টার পর ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে নির্দিষ্ট পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিতে শুরু করে বাংলাদেশ।

২০২৪ সালেও এই প্রক্রিয়া অব্যাহত ছিল। ওই বছর ভারতকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও স্বল্প সময়ের কারণে ভারতীয় ব্যবসায়ীরা মাত্র ১৫০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে সক্ষম হন।

এ কারণে এবার পর্যাপ্ত সময় হাতে রেখে ইলিশ আমদানির সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আগস্টে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেন ভারতীয় মাছ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। তবে তাদের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত ইলিশ রপ্তানির সময় বাড়ানো বা নতুন করে অনুমোদনের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায়নি।

অন্যদিকে, চলতি বছর তুলনামূলক কম দামের কারণে ভারত থেকেও গুজরাটের ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। এরপরও বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ আমদানির অনুমতি না মেলায় হতাশ ভারতীয় ব্যবসায়ীরা। ইতিহাসপড়ুন

ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, বাণিজ্যিক বিষয়কে রাজনীতির সঙ্গে এক করে দেখা উচিত নয়। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের পেছনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো প্রভাব রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এমন কোনো কারণ থাকলে সেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারত থেকে গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানো হলেও বাংলাদেশ থেকে এবার ইলিশ আমদানির অনুমতি না দেওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা কোনো ব্যাখ্যা পাননি।

বাংলাদেশের সিদ্ধান্তের কারণে এবার কলকাতা ও পশ্চিমবঙ্গের বাঙালিদের দুর্গাপূজার আয়োজনে পদ্মার ইলিশের স্বাদ অনুপস্থিত থাকতে পারে—এমন আক্ষেপও জানিয়েছেন ভারতীয় মাছ ব্যবসায়ীদের এই নেতা।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।